ঢাকাWednesday , 23 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার ওয়াস ব্যবসায়ী ও উপকরণ সরবরাহকারীদের সাথে সভা


September 23, 2020 9:12 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডবিøউএওয়াই সাব-প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার ফলে পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট ও পরিচ্ছন্ন জীবন যাপন-মান উন্নত হবে। এ উদ্দেশ্য অর্জনে অব্যাহত বিভিন্ন প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ওয়াস উদ্যোক্তা ও উপকরণ সরবরাহকারীদের সাথে লিংকেজ স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার লক্ষ্য ওয়াস উদ্যোক্তাগণকে ব্যবসা সফল করার জন্য উদ্যোক্তাদের কাঁচা মাল ক্রয়ের ক্ষেত্রে সমস্যা সমাধান ও সহজলভ্য কীভাবে করা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কাঁচামাল ব্যবসায়ীরা কীভাবে সহজে মালামাল পৌঁছে দেওয়া যাবে, মালের গুণগত মান কীভাবে নিশ্চিত করা যাবে সে বিষয়ে আলোচনা করা হয়।

কাঁচামাল সরবরাহকারীরা উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। ওয়াস উদ্যোক্তারা যদি সহজে গুণগতমানের পণ্য পেতে পারে তাহলে ওয়াস সুবিধা বঞ্চিত মানুষদের সহজে সেবা প্রদান করা যাবে বলে বিশ্বাস করেন। কাঁচামাল সরবরাহকারীদের মধ্যে আলোচনা করেন আরএফএল প্রতিনিধি মো. বিপুল আলম, মো. বখতিয়ার রহমান, হ্যামকো প্রতিনিধি মো. রবিউল ইসলাম বাবু, পানির ব্যবসার মালামাল সরবরাহকারী মো. খলিলুর রহমান, বালু ব্যবসায়ী মো. আসাদুলসহ অন্যান্যরা। ওয়াস উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জেসমিন আরা, ফরিদা বেগম, রাবেয়া খাতুন ও ডলিসহ অন্যান্যরা। নন্দিতা রানী দত্ত’র ব্যবস্থাপনায় মো. শরিফুল ইসলাম খান শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রকল্প ধারনাপত্র ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃনাল কুমার সরকার, টাউন কোঅর্ডিনেটর-এইচপি।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।