ঢাকাSaturday , 19 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুজিব-বর্ষ উপলক্ষে ইমাম ও পুরোহিতদের সম্মাননা


September 19, 2020 10:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে মুজিব-বর্ষ উপলক্ষে ইমাম ও পুরোহিত সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদের সভাপতিত্বে ইউনিয়নের সকল মসজিদের পেশ ইমাম ও মন্দিরের পুরোহিতবৃন্দদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জ্জামান সাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য আব্দুল কাদের সহ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে মসজিদের ইমামদের কে নামাজের মাসলা, তসবি ও মন্দিরের পুরোহিতদেরকে পূজার অনুদান প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।