ঢাকাThursday , 17 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উচ্চ মূল্য সবজি (বেগুন) চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস


September 17, 2020 9:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : উচ্চ মূল্য সবজি (বেগুন) চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার কাঁশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র আয়োজনে পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্পের অর্থায়নে বিনা উপকেন্দ্র’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস.এম এনামুল ইসলাম। উচ্চ মূল্য সবজি (বেগুন) চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা, এআরই বিভাগ ও পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্প’র সহযোগী প্রধান গবেষক মো. আল-আরাফাত তপু, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাফিজুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা, শ্যামনগর উপজেলা সহকারী কৃষি অফিসার শামছুর রহমান, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহম্মেদ প্রমুখ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল খালেক, সুমতা রানী আর্ঢ্য। মাঠ দিবসের আলোচনা সভা শেষে উচ্চ মূল্য সবজি (বেগুন) চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক মাঠে যান অতিথিবৃন্দ ও কৃষক-কৃষাণীরা। এসময় ফার্মিং সিস্টেম গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কৃষকের জীবন যাত্রার মানোন্নয়নে হাঁস মুরগি পালন, মাছ চাষ, ফসল, গবাদি পশু পালন, শাক-সবজি চাষ সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন। মাঠ দিবসে ৭০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।