ঢাকাWednesday , 16 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের সাজা


September 16, 2020 9:13 pm
Link Copied!

মাগুরা (তালা) প্রতিনিধি : তালায় ইভটিজিংয়ের দায়ে মো. আদুল ইসলাম আসা (৩০) নামের যুবকের ১ বছরের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। আসাদুল ইসলাম উপজেলার দোহার গ্রামের মৃত সিফাতুল্ল্যাহ সরদারের ছেলে। এলাকাবাসী জানায়, একাধিক মামলার আসামি আসাদুল ইসলাম আসা প্রায় রাস্ত-ঘাটে স্কুল-কলেজ পড়–য়া মেয়েদের উত্ত্যক্ত করতো। বুধবার দুপুরে রাস্তায় মেয়েদের উত্ত্যক্তের সময় এলাকাবাসী তাকে উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা এলাকা থেকে আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন তাকে এক বছরের সাজা প্রদান করেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।