ঢাকাWednesday , 16 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈশ্বরীপুরে খাদ্য স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা সামগ্রী বিতরণ


September 16, 2020 9:27 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে এডুকো’র অর্থায়নে উত্তরণের সহযোগিতায় আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ৩শ’ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে জরুরী খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গিফারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. জি,এম শোকর আলী, ইউপি সদস্য গাজী গোলাম মোস্তফা, মো. আজিজুল হক, ইউপি সদস্যা রুপিয়া আজিম, বকুল বেগম, হালিমা কামরুল, উত্তরণের উপজেলা প্রকল্প কোঅর্ডিনেটর মো. মনিরুজ্জামান জমাদ্দার, প্রোগ্রাম অফিসার পার্থ কুমার দে, সজিব হোসেন, মোহাম্মাদ আলী, সঞ্জিব কুমার, উত্তরণ শ্যামনগর অফিসের ম্যানেজার মো. আমিনুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।