ঢাকাWednesday , 16 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিভিন্ন মামলায় আটক ৫


September 16, 2020 9:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গাজী নূর নবীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের কেনা বিশ্বাসের ছেলে মাদক কারবারি গোলাম বিশ্বাসকে মাদক বিক্রির সময় তার বাড়ির উঠান থেকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে আটক করেন। এ ঘটনায় তাকে আসামি করে আশাশুনি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের ১২(৯)২০২০ নং একটি মামলাটি রুজু করা হয়েছে। অপরদিকে একই রাতে গোদাড়া গ্রামের মোস্ত মোল্যার ছেলে আব্দুর রশিদ ও রসুল পাঁড়ের ছেলে ইদ্রিস পাঁড়কে একটি মামলার ওয়ারেন্ট মূলে, পাইকগাছা থানার ঢেমসাখালী গ্রামের মোহর গাজীর ছেলে মনি গাজী ও জামালনগর গ্রামের মোমিন সরদারের ছেলে ফরিদুলকে গ্রেফতার করেছেন বলে থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবির নিশ্চিত করেছেন। বুধবার বিচারার্থে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।