ঢাকাTuesday , 15 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কাপড় ব্যবসায়ী ফারুক হোসেনের দাফন সম্পন্ন


September 15, 2020 9:55 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের সেকেন্দারনগর চৌমুনী বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মোহাম্মদ ফারুক হোসেনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে সেকেন্দারনগর ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এএইচএম গোলাম রেজা, মথুরেশপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, রড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত: কাপড় ব্যবসায়ী মোহাম্মদ ফারুক হোসেন লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ১৪ সেপ্টেম্বর ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, মা বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বনিক সমিতির সভাপতি হাফেজ খায়রুল বাসার, সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।