ঢাকাMonday , 14 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে নিম্ন আদালতের রায় জেলা জজ আদালতে স্থগিত


September 14, 2020 9:22 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে সাতক্ষীরা সহকারী জজ আদালত (সদর) এর ঘোষিত রায় স্থগিত করেছেন বিজ্ঞ জেলা জজ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) মিস আপিল ৩১/২০২০ নং মকদ্দমায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শেখ মফিজুর রহমান এই স্থগিতাদেশ দেন। এর আগে সাতক্ষীরার সহকারী জজ (সদর) আদালতের বিচারক দেওয়ানি ২৩/২০২০ নং মকদ্দমায় ০৭/০৯/২০২০ তারিখে প্রেসক্লাব নিয়ে রায় প্রদান করেন। এই রায়ের বিরুদ্ধে জি এম নূর ইসলাম দিং আবু আহমেদ দিং কে প্রতিপক্ষ করে জেলা ও দায়রা জজ আদালতে মিস আপীল মামলা দাখিল করেন। সোমবার শুনানি শেষে বিজ্ঞ আদালত নিম্ন আদালতের আদেশ স্থগিত করেন।

এদিকে, সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের স্থগিতাদেশ জানার পর সাতক্ষীরা প্রেসক্লাবে চাঞ্চল্য ফিরে আসে। উৎসবমুখর পরিবেশে সাধারণ সদস্যরা সভাপতি জি,এম নুর ইসলাম ও সাধারণ সম্পাদক-মোজাফফর রহমানের নেতৃত্বাধীন কমিটিকে শুভেচ্ছা জানান। আপিলকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট গোলাম মোস্তফা ও এডভোকেট জি এম আবু বকর সিদ্দিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।