ঢাকাSunday , 13 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে কমিউনিটি পিস ক্লাব সদস্যদের সংলাপ অনুষ্ঠিত


September 13, 2020 9:04 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলায় সখিপুর ইউনিয়নে স্থানীয় কর্তৃপক্ষ, কমিউনিটি এবং পিস ক্লাবের সদস্যদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে সখিপুর ইউনিয়ন পিস ক্লাবের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে ইউপি সচিব গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। উগ্রপন্থা প্রতিরোধে ও সামাজিক শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও যুব তরুনদের সমাজের প্রতি কি ভূমিকা থাকা দরকার সে বিষয়ে সকলের মতামত গ্রহণ করা হয় ও আগামীতে কীভাবে সম্মিলিত ভাবে কি কি কাজ করবে তার কর্মপরিকল্পনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিস ক্লাবের সভাপতি আহছান উল্লাহ কল্লোল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রুপান্তর প্রতিনিধি মো. তহিদুজ্জামান তহিদ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউপি সদস্য, ঈমাম, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পিস ক্লাবের সদস্য বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।