ঢাকাSaturday , 12 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের সাথে সংবাদ-কর্মীদের মতবিনিময়


September 12, 2020 9:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের সাথে সংবাদ-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ওসি বলেন, আমি কালিগঞ্জ থানায় এক বছর আগে যোগদান করেছি। এই এক বছরে থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী তিন দিনের মধ্যে ক্যারাম ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান তিনি । মাদক, সন্ত্রাস, চুরি, বাল্যবিবাহ ও আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক আশেক মেহেদী, আফজাল হোসেন, জামাল উদ্দিন, হাবিবুল্ল্যাহ বাহারসহ সাংবাদিক বৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান, সিহাবুল ইসলাম, তরুণ কুমার অধিকারী, ওহিদুর রহমান, গোবিন্দ আকর্ষণ, অর্পনা রাণী বিশ্বাস, জিয়ারাত হোসেন, সহকারী উপ-পরিদর্শক, তারেক রহমান, ফেরদৌস আনাম, আজিম হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।