ঢাকাThursday , 10 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জমি জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ


September 10, 2020 8:43 pm
Link Copied!

শ্যামনগর অফিস : শ্যামনগরের ঘোলা গ্রামে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা সত্তে¡ও অবৈধভাবে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘোলা গ্রামের মাও. নুরুজ্জামান মোল্যার পুত্র সাইফুর রহমান অভিযোগে জানান, তার পিতার রেজিস্ট্রীকৃত দলিল মূলে প্রাপ্ত ভোগদখলীয় জমিতে দীর্ঘদিন যাবৎ নাম পত্তন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। যার খতিয়ান নং- ৯৫৬, দাগ নং- ১১১০, ১১১১, জমির পরিমাণ- ১৮ শতক। অথচ একই গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের পুত্র কামরুল ইসলাম সরদার সহ তার সহোদর ভাইয়েরা লাভ ও লোভের বশবর্তী হয়ে অবৈধভাবে উক্ত জমি জবর দখলের অপচেষ্টা চালাতে থাকে। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল প্রায় ৬টার দিক থেকে কামরুল ইসলাম তার সঙ্গীয় ১০/১৫ জন লোক নিয়ে অবৈধভাবে উক্ত জমিতে পৃথক ২টি কাঁচা ঘর তৈরি শুরু করেন।

এ জমি নিয়ে কামরুল ইসলাম বাদী হয়ে নুরুজ্জামান মোল্যা সহ একাধিক ব্যক্তির নামে শ্যামনগর থানা বিজ্ঞ সহকারী জজ আদালত, সাতক্ষীরা বরাবরে ৩০/১৮ নং দেওয়ানি মামলা করেন। বর্তমান মামলাটি চলমান থাকা সত্তে¡ও কামরুল ইসলাম গং অন্যায়ভাবে এ জমি দখল করে নিয়েছেন। কামরুল ইসলাম জানান, এওয়াজ দলিল মূলে তারা অন্য স্থানের জমি ভোগ দখল করে আসলেও বর্তমানে সে জমির ৫ শতক খাস হয়ে গেছে, এওয়াজ দলিল ভিত্তি অনুসারে তারা তাদের পূর্বের জমিতে ফিরে গেছেন। নুরুজ্জামান মোল্যা জানান, তার ভাইয়ের কবরস্থান থাকা সত্তে¡ও প্রায় ২০ বছর যাবৎ তারা বৈধভাবে এ জমি ভোগ দখলে থাকা সত্তে¡ও কামরুল ইসলাম অন্যায়ভাবে বিজ্ঞ আদালতে মামলা করে, মামলা নিষ্পত্তি না হওয়া সত্তে¡ও জোরপূর্বক দুটি কাঁচা ঘর তৈরি করছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।