ঢাকাThursday , 10 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় সরকারি খালে নেট-পাটা অপসারণ


September 10, 2020 9:05 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি খাজরায় জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারি খাল ও বিলে অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার যৌথ নেতৃত্বে খাজরা ইউনিয়নের চেউটিয়া খাল, কালকীর খাল ও বিলে খাজরা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল গনির মাধ্যমে অবৈধ নেট-পাটা অপসারণ কার্যক্রম শুরু হয়। খাজরা ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা প্রশাসক ঘোষিত আগামী ৭ অক্টোবরের ভেতরে জেলার সকল খালের নেট পাটা অপসারণের কাজ চলছে। এ লক্ষকে সামনে রেখে খাজরা ইউনিয়নের সরকারি খাল ও বিলে অবৈধ নেট-পাটা অপসারণ করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে। বর্ষা মৌসুমে সরকারি এই খাস খাল গুলোতে অবৈধভাবে নেট-পাটা দিয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করা হয়। সরকারি খাল ও বিলে অসাধু ব্যক্তিরা যাতে পুনরায় অবৈধ নেট-পাটা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।