ঢাকাWednesday , 9 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিধবার সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
September 9, 2020 9:03 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : শ্যামনগরে অসহায় বিধবার সম্পত্তি দখলের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিধবা হাফিজা খাতুনের মেয়ে ফিরোজা আক্তার বিথি। তিনি বলেন, আমার বাবা আনছার উদ্দিন শিক্ষক ছিলেন। শ্যামনগরের নওয়াবেকী বাজারের পশ্চিম পাশে ডাক্তার ফার্নান্দ হাসপাতালের কাছে আমাদের ৩৭ শতক সম্পত্তি আছে। সেখানে আধা-পাকা বাড়ি ও ১ টি পুকুর রয়েছে। ওই সম্পত্তি আমার বাবা প্রায় চল্লিশ বছর যাবৎ ভোগ দখল করে এসেছেন। বাবার মৃত্যুর পরও সেখানে আমরা বসবাস করি। সম্প্রতি ওই সম্পত্তির উপর কুনজর পড়ে একই এলাকার মনির উদ্দিন মোড়লের ছেলে আসলাম হোসেন ওরফে আসলাম বাহিনীর। গত তিন মাস আগে গভীর রাতে আসলাম বাহিনী দশ-বারোজন ভাড়াটিয়া লাঠিয়াল নিয়ে আমাদের পৈতৃক সম্পত্তি দখল করে নেয়। আমার একমাত্র ভাই বাড়িতে থাকে না। আমি আমার অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে ওই বাড়িতে থাকি। সকালে ঘুম থেকে উঠে যখন দেখতে পাই আসলাম বাহিনী জমি দখল করে নিয়েছে, তখন আমরা তাদেরকে প্রতিবাদ করলে তারা আমার মা ও আমাকে খুন করার হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ বিষয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দখলদারদের কাজ বন্ধ করার নির্দেশ দেন কিন্তু এরপরও পুনরায় তারা ওই সম্পত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে। উপায়ন্তর না পেয়ে আমি সাতক্ষীরা জজ কোর্টে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করি। ফিরোজা আক্তার বিথি আরো জানান, আসলাম বাহিনীর সহযোগী তার ভাই আকরাম হোসেন, আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা আইন ও আদালতের কোন তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে আমাদের পৈতৃক সম্পত্তিতে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। একই সাথে প্রতিনিয়ত আমাদের কোন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দর্শন করে যাচ্ছে। আমরা অসহায় । আসলাম বাহিনী পৈতৃক বাড়ি থেকেও আমাদের তাড়িয়ে দিয়েছে। তাদের ভয়ে আমরা বাড়িতে উঠতে পারছি না। তিনি ওই আসলাম বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হনন করে যাতে পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারি এবং জীবনের নিরাপত্তা নিয়ে সেখানে বসবাস করতে পারি সেজন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।