ঢাকাWednesday , 9 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৯ মাস পর অপহৃত কিশোরী উদ্ধার: আটক-১


September 9, 2020 9:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : অপহরণের ৯ মাস পর আশাশুনির খালিয়া গ্রামের অপহৃত কিশোরী উদ্ধার ও অপহরণকারী বায়জিত হোসেনকে ঢাকার গাজীপুর থেকে আটক করেছে থানা পুলিশ। এসআই হাসানুজ্জামান ও এএসআই রিয়াজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর শালনা এলাকা থেকে তাদের আটক করে ওই রাতেই আশাশুনি থানায় হাজির করেন। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে ভিকটিম ও আসামিকে ২২ ধারায় জবানবন্দি দিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করা হয়। অপহৃত কিশোরী আনুলিয়া ইউনিয়নের মনিপুর ভিপি দাখিল মাদ্রাসার ৯ শ্রেণির ছাত্রী ও অপহরণকারী বায়জিত খালিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

এসআই হাসানুজ্জামান জানান, গত বছর ৬ ডিসেম্বর মেয়েটি আশাশুনি সদরের সোদকনা গ্রামে তার নানাবাড়ি যাওয়ার পথে মানিকখালি খেয়াঘাট এলাকা থেকে তাকে বায়জিত ও তার লোকজন অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বায়জিতসহ ৯ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অপহরণ ও নারী-শিশু নির্যাতন দমন আইনে ৯/২০২০ নং একটি মামলা দায়ের করেন। বায়জিত মেয়েটিকে নিয়ে দীর্ঘ ৯ মাস ঢাকার বিভিন্ন স্থানে নিয়ে পালিয়ে থাকার পর আমরা তার মোবাইল ট্রাকিং করে মঙ্গলবার দুপুরে গাজীপুর শালনা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে তাকে আটক করেছি। বুধবার সকালে ভিকটিম ও আসামিকে ২২ ধারায় জবানবন্দি দিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।