কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে প্রয়াত চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জোহর বাদ তার প্রতিষ্ঠিত দারুল এহছান জামে মসজিদে জোহর নামাজের পরে শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে কৃষ্ণনগর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মুসুল্লিরা প্রয়াত চেয়ারম্যানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আয়ুব হোসেন আনছারী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
