নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে পাবলিক পরিবহণে ধূমপান মুক্ত সাইনবোর্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট-ঢাকা এবং আশাশুনি ইজিবাইক মালিক সমবায় সমিতির সহযোগিতায় বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান মৌমাছি’র বিভিন্ন ৭০টি যানবাহনে সাইনবোর্ড স্থাপন করে এ কর্মসূচি বাস্তবায়ন করে। কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন মৌমাছির সভাপতি মানিক চন্দ্র বাছাড়, আশাশুনি ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সহসভাপতি মইনুর ইসলাম,সাধারণ সম্পাদক সুদেব চন্দ্র মন্ডল, জাহাঙ্গীর আলম, গ্রীণটাচ নির্বাহী পরিচালক পলাশ স্বর্ণকার প্রমুখ।
পরোক্ষ ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিরুৎসাহিত এবং ধূমপান মুক্ত স্থান নিশ্চিতকরণের জন্য আইনে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপানমুক্ত সাইন স্থাপন ও নোটিস বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী শুধু পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণ হিসেবে তালিকাভুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ। অতিথিবৃন্দ যানবাহন ও জনসমাগমস্থলে ধূমপান থেকে সকলের প্রতি উদাত্ত আহŸান জানিয়েছেন।
