ঢাকাMonday , 7 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সামাজিক সম্মান নষ্ট করাতে দেবনগরে প্রতিবন্ধী: ভাতার টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ

admin
September 7, 2020 9:51 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার দেবনগরে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের বিষয় নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ উঠেছে। সরেজমিনে এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়, প্রতিবন্ধী ভাতার টাকা আত্মাসাতের মত কোন ঘটনা লাবসা ইউনিয়নের ঘটেইনি। এ নিয়ে একটি সংবাদও প্রকাশিত হয়। দক্ষিন দেবনগর গ্রামের আফছার আলী বলেন, প্রকাশিত সংবাদে উল্লেখিত মামুন ও তার মাতা মর্জিনা খাতুন দু’জনেই প্রতিবন্ধী। মর্জিনা আমার বোন এবং মামুন আমার ভাগ্নে। সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম নিজে লাবসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং তার ভাই সরদার সিরাজুল ইসলাম ৪নং ওয়ার্ডের মেম্বর আসাদুলের প্রতিদ্ব›দ্বী। যে কারণে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে সুচতুর আসাদুল মেম্বর কৌশলে দুইজন প্রতিবন্ধীদের ব্যবহার করে সরদার নজরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছে। অত্র ইউনিয়নের প্রকৃত ত্যাগী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সরদার নজরুল এবং তার পরিবার।
গত ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় “দেবনগরে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত।
প্রতিবন্ধী ভাতার টাকা আত্মাসাতের মত কোন ঘটনা লাবসা ইউনিয়নের ঘটেইনি। তাদের পরিবারকে এলাকায় বিতর্কিত করার উদ্দেশ্যে আসাদুল মেম্বর সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উক্ত সাংবাদ পরিবেশন করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আবুল কাশেম, পিতা- আফছার আলী, দক্ষিণ দেবনগর, থানা ও জেলা-সাতক্ষীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।