ঢাকাSunday , 6 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মহিদুলের বিদায় সংবর্ধনা


September 6, 2020 9:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সদ্য বদলিকৃত ডিবির ওসিকে বিদায়ী সংবর্ধনা দেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তার নতুন কর্মস্থলে আরো সফলতা কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মো. আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, বিশেষ শাখার উপ-পরিদর্শক (ডিআইওয়ান) মিজানুর রহমান, সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালের ১০ অক্টোবর সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি মহিদুল ইসলাম। দীর্ঘ ১১ মাস সাতক্ষীরা জেলার ডিবির ওসি হিসেবে মহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব ছিলেন। সাতক্ষীরাতে তিনি কয়েকটি জটিল অভিযানে কৃতিত্বপূর্ণ সফলতা অর্জন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।