ঢাকাFriday , 4 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বড় ভাইয়ের ঘরে ছোট ভাইয়ের হামলা ও ভাঙচুরের অভিযোগ

admin
September 4, 2020 9:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় বেল্লাল হোসেন নামের এক বড় ভাইয়ের ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার বেলা ১১ টার দিকে দেবহাটা উপজেলা পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার বড়ভাই পাঁচপোতা গ্রামের মৃত এজহার সরদারের ছেলে ও ২০১৩ সালে জামায়ত শিবিরের সশস্ত্র হামলায় আহত আওয়ামী লীগ কর্মী বেল্লাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রাšত্ম বিষয় নিয়ে তার সাথে আপন ছোট ভাই আসলাম সরদারের (২৮) বিরোধ চলে আসছে। ইতিপূর্বে বিভিন্ন সময়ে ছোট ভাই আসলাম সরদার তার বাড়িতে হামলা, ভাঙচুর সহ তাকে ও তার স্ত্রীকে মারপিট এবং জীবননাশের হুমকি দিয়ে আসছিল। বুধবার তিনি বাড়িতে না থাকার সুযোগে আসলাম আবারও দা, লাঠি-শোটা নিয়ে তাদের বাড়িতে যায়। সে সময়ে তার স্ত্রী সুফিয়া খাতুন বাড়ির উঠানে রান্নাঘরে পরিবারের জন্য রান্না করছিলেন। এক পর্যায়ে আসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার স্ত্রী সুফিয়া খাতুন এ ঘটনার প্রতিবাদ করলে রান্নারত অবস্থায় ওই রান্নাঘরের চাল এবং বৈদ্যুতিক পানির মোটরের পাইপসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে দেয় আসলাম। এ ঘটনায় ভুক্তভোগী বেল্লাল হোসেন বাদী হয়ে ছোট ভাই আসলামের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, বেল্লাল হোসেন লিখিত অভিযোগ দায়ের করেছেন, তদšত্ম পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।