ঢাকাThursday , 3 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য সেমিনার ও প্রেস ব্রিফিং

admin
September 3, 2020 8:42 pm
Link Copied!

তালা প্রতিনিধি : তালা উপজেলায় অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। সাতক্ষীরা জনশক্তি জরিপ কর্মকর্তা মো. আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মো. জেল্লাল হোসেন ও তালা থানার এসআই দেব প্রসাদ দাশ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।