ঢাকাWednesday , 2 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশ


September 2, 2020 9:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ‘একজন মাদকাসক্ত ব্যক্তি খারাপও নয় পাগলও নয় কিন্তু সে অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র ৪থ প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে শহরের পারকুকরালী কাঁঠালতলা মোড় এলাকায় আবর্তন’র নিজস্ব কার্যালয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র পরিচালক ও পৌর কাউন্সিলার কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন খান, সহ-সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, ক্যাশিয়ার নিত্যানন্দ গুহ, সদস্য শাহ জামাল, মনিরুজ্জামান মনি, আল আমিন, সুফল, অন্তিক, মিঠু ও আলম প্রমুখ।

চিকিৎসা কেন্দ্রে মাদক থেকে নিরাময়ের জন্য তিন মাস মেয়াদী এন.এ প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। আলোচনা সভায় মাদকাসক্ত পরিবারের অভিভাবকরা বলেন, ‘একজন মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া একটি মহৎ কাজ। সে কাজটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন অত্যন্ত সফলতার সাথে করে যাচ্ছে। পৌর কাউন্সিলার কাজী ফিরোজ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় এই মানব সেবার মহতী উদ্যোগ ভুক্তভোগী পরিবার চিরদিন মনে রাখবে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র এন.এ প্রোগ্রামের মাধ্যমে তাদের মাদকাসক্ত সন্তানরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলে জানান অভিভাবকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।