ঢাকাWednesday , 2 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় প্রতিবন্ধী দাবি আদায় পরিষদের বিশেষ সভা


September 2, 2020 9:33 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রতিবন্ধী দাবি আদায় পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাস, প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী চাঁদনি খাতুন, নূর জাহান খাতুন, শিল্পী আক্তার, নাজমা খাতুন, রিহানা পারভীন, ছকিনা খাতুন, মরিয়ম আক্তার, রূপালী আক্তার, আব্দুল আহাদ, জাহিদ হোসেন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন পারকুখরালী ঈদগাহ মোড় আবুল হোসেনের স্ত্রী বাক ও শ্রবণ প্রতিবন্ধী ফতেমা খাতুন ২ সন্তানের জননী।

একই গ্রামের আব্দুল গণি ২ সন্তের জনক। ফতেমা খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে মেলামেশা করে । বিষয়টি এলাকায় জানাজানি হলে একটি কুচক্রী মহল ২৫ হাজার টাকার বিনিময় বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সদর থানা অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে তিনি বলেন, থানায় একটি অভিযোগ দায়ের করতে তাহলে তিনি আইনের মাধ্যমে আব্দুল গণিকে যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন। প্রতিবন্ধীদের আইন অনুযায়ী প্রতিবন্ধী সংগঠনগুলোর মাধ্যমে মামলার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনার পর ফাতেমা খাতুনকে তার স্বামী বাড়িতে থেকে বের করে দেয়। উক্ত ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার না হলে প্রতিবন্ধী সংগঠনগুলো মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি করতে বাধ্য হব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।