নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সদরের দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শ্যামনগর সদর ইউনিয়নের নকীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৩ ধারা মোতাবেক উক্ত বাজারের বাস স্ট্যান্ড সংলগ্ন আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৪ হাজার টাকা এবং একই বাজারের অরিজিনাল সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে শ্যামনগর থানা পুলিশের এ.এস.আই মো. মনির হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
