ঢাকাTuesday , 1 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের দাবিতে পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ


September 1, 2020 9:24 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : জরুরীভাবে সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরা পৌরসভার সামনে অবস্থান ও স্মারকলিপি পেশ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টার অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহŸায়ক মো. আনিসুর রহিম।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির বক্তারা বলেন, প্রতিবছরের মত এবারও সাতক্ষীরা পৌরসভার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। এইসব এলাকায় বসবাসকারী মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। অনেকের ঘরের মধ্যেই পানি উঠেছে। মানুষের রান্না-খাওয়া, পয়: নিষ্কাশন, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা বিপর্যস্ত। জেলা কালেকটারেট চত্বর, জজ কোট চত্বর, পুলিশ লাইনস, বিজিবি ক্যাম্প, সুন্দরবন টেক্সটাইল মিলস, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরও পানিতে তলিয়ে রয়েছে। প্রতিবছর এই জলাবদ্ধতা-কবলিত এলাকার পরিধি বাড়ছে। এর ফলে রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে জনগণের সহায় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে সমস্যা সমাধানে কার্যকর কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।
বক্তারা জরুরীভাবে সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনে যেখানে যে ধরনের বাধা রয়েছে তা অপসারণ ও পানি নিষ্কাশনের পথ বন্ধ করে যে সমস্ত মাছের ঘের গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ, তাৎক্ষণিক পানি নিষ্কাশনের কোন পথ পাওয়া না গেলে সেখানে মেশিন দিয়ে পানি সেচের ব্যবস্থা, পৌর এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ, পানি নিষ্কাশনের পথ ছাড়া নতুন কোন বাড়ি-ঘর-স্থাপনা নির্মাণের অনুমতি প্রদান না করাসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন, প্রোফেসর আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, প্রভাষক ইদ্রিশ আলী, মাধব চন্দ্র দত্ত, আনোয়ার জাহিদ তপন, অপারেশ পাল, শেখ সিদ্দিকুর রহমান, কমরেড আবুল হোসেন, মুনসুর রহমান, কওসার আলী, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম শফি, মিজানুর রহমান, আলী নুর খান বাবলু, অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।
অবস্থান কর্মসূচি থেকে আগামী ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা ডিসি অফিসের সামনে অবস্থান ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গণ স্বাক্ষর সংবলিত স্মারকলিপি পেশের কর্মসূচি এবং ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরার নাগরিক আন্দোলনের নেতা অ্যাড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকীতে প্রয়াত নেতাদের স্মরণ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়। অবস্থান শেষে সাতক্ষীরা পৌর মেয়রের কাছে সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন দাবি দাওয়া সংবলিত স্মারকলিপি পেশ করা হয়। এ সময় প্যানেল মেয়র ফারহা দিবা খান সাথী ও কাউন্সিলার শফিক উদ দৌল্লা সাগর মেয়রের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।