ঢাকাTuesday , 1 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রসূতি মায়ের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ মাতৃত্ব প্রশিক্ষণ


September 1, 2020 9:15 pm
Link Copied!

শ্যামনগর অফিস : শ্যামনগরে প্রসূতি মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ মাতৃত্ব সংক্রান্ত মাঠ পর্যায়ে কর্মরত ধাত্রী, এফডবিøউএ, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে শ্যামনগর উপজেলা পরিষদ এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিটির বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকা সহায়তায় প্রশিক্ষণে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি ছিলেন, ইউএনও আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাকির হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রসূতি মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ মাতৃত্ব সংক্রান্ত মাঠ পর্যায়ে কর্মরত ধাত্রী, এফডবিøউএ, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।