ঢাকাTuesday , 1 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু


September 1, 2020 9:46 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বৈদ্যুতিক মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাজী ওয়াদুদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মধ্য মৌতলা গ্রামের মীরপাড়া এলাকার মৃত কাজী শীশ মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে কাজী ওয়াদুদ বাড়ির পাশে পুকুর থেকে মোটরে পানি তুলে ধান ক্ষেতে সেচ দিতে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে পুকুরে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা আড়াইটার দিকে পুকুর থেকে মোটরের তারে জড়ানো অবস্থায় কাজী ওয়াদুদের মৃতদেহ উদ্ধার করেন। বাদ এশা মীরপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।