ঢাকাMonday , 31 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রাণ সায়র খাল রক্ষা কমিটি গঠন

admin
August 31, 2020 9:27 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া জেলাবাসীর প্রাণ ‘প্রাণ সায়র খাল রক্ষা কমিটির আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রাণ সায়র খালের আদি রূপ ফিরিয়ে আনতে রবিবার (৩০ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আবদুল মোতালেব মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আহŸায়ক কমিটি গঠনের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নুর ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, ফিরোজুল হক বাপী, সৈয়দ জয়নাল আবেদিন জোসি, সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, মোহাম্মদ আলী সুজন, শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আবদুস সবুর। এছাড়া, সাংবাদিক আক্তারুজ্জামান বাচ্চু, ফারুক রহমান, শহিদুল ইসলাম, স.ম মশিউর রহমান ফিরোজ, হাফিজুর রহমান, মনিরুজ্জামান মনি, মাজহারুল ইসলামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজুল হক বাপী আহŸায়ক ও সভায় উপস্থিত সকলকে সদস্য করে ‘সাতক্ষীরা প্রাণ সায়র খাল রক্ষা’ আহŸায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জমিদার প্রাণনাথ রায়ের অমর সৃষ্টি সাতক্ষীরাবাসীর ফুসফুস খ্যাত প্রাণ সায়র খালকে পূর্বের রুপে ফিরিয়ে আনতে হবে। পৌরসভা ও জেলা শহরের পয়:নিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়ন করতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সাতক্ষীরা পৌরসভার স্থায়ী মাস্টার প্লান তৈরি করতে হবে। কোনভাবেই প্রাণ সায়র খালে বর্জ্য নিক্ষেপ করা যাবে না। পূর্বের ডিএস খতিয়ান অনুসারে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। খালের সম্পত্তিতে পৌরসভা বা অন্য কোন দপ্তর কর্তৃক বরাদ্দ বন্ধ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।