ঢাকাMonday , 31 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নতুন করে ২ ব্যক্তির করোনা পজিটিভ

admin
August 31, 2020 9:44 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় নতুন করে ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। সোমবার (৩১ আগস্ট) হাসপাতালের তথ্য মতে, নতুন আক্রান্তরা হলেন, পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের আনছার আলী (৬৫) ও শার্শা উপজেলার বাঁগাচাড়ার হালিমা খাতুন। এ পর্যন্ত আক্রান্ত ১০৭ জনের মধ্যে ৯৪ জন সুস্থ হওয়ায় তাদেরকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। আর ৪ জন পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে বর্তমানে উপজেলায় ০৯ জন করোনা আক্রান্ত ব্যক্তিরা বিভিন্নভাবে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এ ছাড়া,আরো কয়েকজন করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। সোমবার (৩১ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এদিন পর্যন্ত ৭৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলেও ইতোমধ্যে ল্যাব থেকে ৭০৩ জনের রিপোর্ট এসেছে। এদিকে, সোমবার নতুন আক্রান্ত ব্যক্তির বাড়িতে লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।