ঢাকাThursday , 27 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর ও আশাশুনির ভাঙন কবলিত এলাকায় জেলা যুবলীগ


August 27, 2020 9:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকায় ভেড়ী-বাধ নির্মাণে স্বেচ্ছাশ্রমের কাজে এগিয়ে এসেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় শ্যামনগর ও আশাশুনি উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করে স্থানীয়দের বেড়ি-বাধ নির্মাণ কাজে সহযোগিতার আশ্বাস দেন জেলা যুবলীগের নেতৃত্ববৃন্দ। এ সময় জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক জহিরুল ইসলাম নান্টু, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা জি এম ওয়াহিদ পারভেজ, জেলা যুবলীগের এক নং সদস্য স ম আব্দুস সাত্তার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, যুবনেতা তানভির কবির রবিন শ্যামনগর ও আশাশুনি উপজেলার যুবলীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। নদী ভাঙন এলাকায় পরিদর্শনে গিয়ে জেলা যুবলীগের নেতৃত্ববৃন্দরা বলেন, জেলা যুবলীগের সকল নেতৃত্ববৃন্দ বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াবে, তাদের বেড়ি-বাঁধ নির্মাণে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে সেই লক্ষ্যে শ্যামনগর ও আশাশুনি উপজেলা যুবলীগের সকল নেতৃত্ববৃন্দকে এগিয়ে আসার আহŸান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।