ঢাকাThursday , 27 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া হেলালের লাশ চুনা নদী থেকে উদ্ধার

admin
August 27, 2020 8:48 pm
Link Copied!

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকার হেলাল হোসেন (৫০) এর লাশ সুন্দরবনের চুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে সুন্দরবন সংলগ্ন চুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা। নিহত হেলাল হোসেন উপজেলার বুড়িগোয়ালিনী বাতেলাখালী এলাকার মোসলেম উদ্দিন গাজীর ছেলে। নিহতের ভাই আব্দুল মান্নান জানান, ‘হেলাল বুধবার সকালে চুনা নদী পেরিয়ে সুন্দরবনের ওপারের চরে মাছ ধরতে যায়। কিছুক্ষণ মাছ ধরার পরে দুপুরের দিকে কোমরে জাল বেধে সাতরে লোকালয়ে ফেরার পথে সে নদীতে ডুবে যায়। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবারেও তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় ও পরিবারের সদস্যরা চুনা নদীতে বঁড়শি দিয়ে টানতে থাকে। এরপর বেলা সাড়ে ১১ টার দিকে বঁড়শিতে হেলালের মরদেহ বেধে উঠে আসে। তবে তার জালটি ছাড়া থাকলেও রশি কোমরেই বাধা ছিল’। বুড়িগোয়ালিনী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ‘তীব্র স্রোতে জালের ভারে ডুবে গিয়ে হেলাল হোসেন গাজীর মৃত্যু হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।