ঢাকাThursday , 27 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেন্দ্রবিন্দু’র সভাপতি রুহুল কুদ্দুস সম্পাদক ইমদাদুল


August 27, 2020 8:42 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : দেবহাটা-কালিগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন কেন্দ্রবিন্দু’র ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংগঠনটির উপদেষ্টাবৃন্দ ২ বছর মেয়াদী এ কমিটি অনুমোদন করেন। এতে রুহুল কুদ্দুস চাঁদুকে সভাপতি ও ইমদাদুল হক সোহাগকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটিতে আরও আছেন, সিনিয়র সহ-সভাপতি জুবাইর ইসলাম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দিন আহমেদ, মোনায়েম গাজী ও আরিজুল আলম, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান খোকা, মোস্তাফিজুর রহমান মিঠু ও আলী তারেক, কোষাধ্যক্ষ জি এম আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক শাহেদ পারভেজ, প্রচার সম্পাদক শরফুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান রনি, ক্রীড়া সম্পাদক মো: মোরসেলিম, সমাজকল্যাণ সম্পাদক আরিফ হাসান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আছেন, আসিফ বিল্লাহ, গালিব শাহরিয়ার ও শাহরিয়ার ফুয়াদ।
উল্লেখ্য, গত ৩ আগস্ট শিক্ষা, ঐক্য, মানবতা এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেন্দ্রবিন্দু’ আত্মপ্রকাশ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।