ঢাকাThursday , 27 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সেবা কেন্দ্রের উদ্বোধন

admin
August 27, 2020 8:56 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা কালেকশন বুথ, বিষ খাওয়া রোগীদের ওয়াশ শেড, টিকিট কাউন্টার এবং তথ্যকেন্দ্র ও স্বাস্থ্য শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য প্রদত্ত টিআর এর ২ লক্ষ টাকাসহ জিআর এর টিন সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্স করোনার নমুনা সংগ্রহের বুথসহ কয়েকটি সংস্কার কাজ করেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সংস্কারকৃত ওই উন্নয়নের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেবা কেন্দ্রর উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ এইচ অ্যান্ড এফপিও) ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ এনও) মৌসুমী জেরিন কান্তা ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডা. শফিকুল ইসলামের সঞ্চালনায় এ সসয় চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।