ঢাকাWednesday , 26 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আন্তঃ মতাদর্শিক সংলাপ


August 26, 2020 9:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলায় আন্তঃ মতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জন-সম্পৃক্ত করণ) প্রকল্পের আওতায় বুধবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় দেবহাটা উপজেলার শ্রীপুর শরচ্চন্দ্র হাই স্কুল হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেবহাটা উপজেলার ধর্মীয় নেতা (ঈমাম, পুরোহিত) ১৫ জন ও পিস ক্লাবের সদস্য যুব তরুণ ১৫ জন মোট ৩০ জন আন্তঃ মতাদর্শিক সংলাপে অংশ নেয়। উক্ত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে শান্তি ও সম্প্রীতি রক্ষার অনুষঙ্গ কি? ধর্মীয় নেতারা কি ভাবে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখতে পারেন, সমাজের প্রতি শান্তি ও সম্প্রীতি রক্ষায় যুবদের কি ভূমিকা রাখা উচিত, ভিন্নমতের পথের শান্তিপূর্র্ণ সহাবস্থান নিশ্চিত করতে একত্রে যুব ও ধর্মীয় প্রতিনিধিরা কি করতে পারেন সে বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপান্তর প্রতিনিধি তহিদুজ্জামান তহিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।