ঢাকাWednesday , 26 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নতুন করে দুই ব্যক্তি করোনায় আক্রান্ত


August 26, 2020 9:22 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নতুন করে ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর ফলে শনাক্তের সংখ্যা এক’শ পেরিয়ে গেলো। সংখ্যাটি উন্নীত হলো ১০২ এ। নতুন করে শনাক্ত হওয়া ২ ব্যক্তি হলেন: কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে বসবাস করা তৌফিকুল ইসলাম (৪০) ও তার স্ত্রী কাকলী আক্তার (৩৪)। তৌফিকুল ইসলাম কলারোয়া থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। এ পর্যন্ত করোনা শনাক্ত হওয়া ১০২ জনের মধ্যে ইতোমধ্যে ৮৮ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন।

ফলে বর্তমানে উপজেলায় ১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান নতুন করে ২ ব্যক্তির করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস সাংবাদিকদের জানান, বুধবার নতুন করে আক্রান্ত থানায় কর্মরত ব্যক্তির বাড়িতে লকডাউন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।