ঢাকাTuesday , 25 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


August 25, 2020 9:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটার টাউন শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দীনকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনসহ সর্ব¯ত্মরের মানুষের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্যন্ত্রের রোগে ভুগছিলেন। সম্প্রতি উচ্চ চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা শেখ সদর উদ্দীন টাউন শ্রীপুরের মৃত মৌলভী এনতাজ আলীর ছেলে। দাফনের আগ মুহ‚র্তে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।