ঢাকাTuesday , 25 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গদাইপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


August 25, 2020 9:14 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় গদাইপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ভাঙন কবলিত পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে গদাইপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন, এলাকার মানুষের সাথে মতবিনিময় এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন সংস্থার সভাপতি ফারুক হোসাইন।

এ সময় সংগঠনের সহ-সভাপতি মামুন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রায়হান প্রিন্স, কার্যকরী সদস্য আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ দিন আশ্রয় কেন্দ্রে, বিভিন্ন সড়কে, বাধের উপরে আশ্রয় নেওয়া ২শ হত-দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পান এবং গত বৃহস্পতিবার ও শুক্রবার নদীর পানি বৃদ্ধি ও প্রচুর বৃষ্টিপাতে প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের একাধিক স্থানে পাউবো’র ভেড়ী বাঁধ ও রিং বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। ইউনিয়ন ৩টির ৪৮টি গ্রামের ৮০ সহ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন ভাঙন কবলিত মানুষের সাথে দেখা করে তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন সংস্থার সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।