ঢাকাSunday , 23 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত


August 23, 2020 9:29 pm
Link Copied!

তালা প্রতিনিধি : মুজিব শত বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ব্যাপী এক কোটি গাছের চারা রোপণের উদ্যোগের অংশ হিসেবে তালা উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় তালা বনবিভাগ অফিস ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণের উদ্দেশ্যে কৃষকদের মাঝে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কৃষকের হাতে গাছের চারা তুলে দেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ইন্দ্রজিৎ সাধু, উপজেলা কৃষকলীগের আহŸায়ক মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, যুগ্ম আহŸায়ক শংকর দাশ, কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, লুৎফর রহমান, লিটন মোড়ল, দেবপ্রসাদ দাশ, নাজমুল হাসান মিঠু সহ উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।