ঢাকাSaturday , 22 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার বামনখালী পূজা মন্ডপের নতুন ভবন উদ্বোধন


August 22, 2020 9:52 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালি ঘোষপাড়া গ্রামের পূজা মন্ডপের নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধন হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১ টার সময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে এ ভবন নির্মাণের কাজ উদ্বোধন করেন। পূজা মন্ডপের সভাপতি সুভাষ ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, পূজা মন্ডপের সাধারণ সম্পাদক ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।