ঢাকাFriday , 21 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে রক্তাক্ত ২১শে আগস্টে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা


August 21, 2020 9:17 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি : ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে মোহাম্মদ হোসেন মিলনায়তনে ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আঃ রশিদের পৃষ্ঠপোষকতায় ধুলিহর ও ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ রক্তাক্ত ২১ আগস্ট। “রাখে আল্লাহ মারে কে” তাই প্রধানমন্ত্রীকে এই পর্যন্ত ১৯ বার হত্যার চেষ্টা করে ব্যর্থ হন সন্ত্রাসীরা। দেশের ইতিহাসে নারকীয় সন্ত্রাসী হামলার ১৬তম বার্ষিকী। ২০০৪ সালের এইদিনে সভ্য জগতের অকল্পনীয় হত্যা যজ্ঞ চালানো হয় রাজধানীর বুকে এক রাজনৈতিক সমাবেশে। তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় চালানো হয় এই গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সন্ত্রাস বিরোধী সমাবেশে কথা বলতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ঘটনায় দলীয় নেতা-কর্মীরা মানব-বর্ম রচনা করে সভাপতি শেখ হাসিনাকে রক্ষা করলেও ওই হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক ও মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪জন নেতা-কর্মী প্রাণ হারান ও আহত হন অনেকে’।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাসুম, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক স.ম. জালাল উদ্দিন, সাবেক উপদেষ্টা মাস্টার মহিদুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুর হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাছানুর জামান প্রমুখ।

এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেল্লেকপাড়া হাফিজিয়া মাদ্রাসার মাস্টার হাফেজ মাও. সাইদুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।