ঢাকাFriday , 21 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের বোর্ড অব ডাইরেক্টরসের সেক্রেটারি নজরুল ইসলাম আর নেই


August 21, 2020 9:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাবেক বস্ত্র মন্ত্রী মুনসুর আহমেদ’র এপিএস, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন এর বোর্ড অব ডাইরেক্টরসের সেক্রেটারি, লিগ্যাল এডভাইসার ও জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম আর নেই। শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বগুড়া সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার স্থায়ী বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামে। তিনি ঢাকাতে স্থায়ীভাবে বসবাস করতেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন এর বোর্ড অব ডাইরেক্টরসের সেক্রেটারি, লিগ্যাল এডভাইসার ও জেনারেল ম্যানেজার হিসাবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস্ দ্রæততম সময়ে প্রতিষ্ঠার জন্য অনেক ভূমিকা রেখেছিলেন। সবার প্রিয় মো. নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা জন সমিতির কার্যকরী পরিষদের বিভিন্ন পদে দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। সবার প্রিয় মানুষটি সকলকে কাঁদিয়ে শুক্রবার না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার ২২ আগস্ট তার নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত কাশেমপুরে মসজিদের কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।