ঢাকাThursday , 20 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


August 20, 2020 10:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি চাউলের মিল মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেবহাটার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় পাটজাত দ্রব্য ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মতে পাটের পরিবর্তে প্লাস্টিক ব্যবহারের অপরাধে মদিনা ভান্ডার রাইচ মিলের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা ও শেখ রাইচ মিলের মালিক আব্দুর রশিদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাট অধিদপ্তরের সাতক্ষীরার প্রসিকিউসার অফিসার আমির হোসেন, দেবহাটা থানার এস আই মোজাম্মেল হোসেন ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকলকে সরকারের আইন মেনে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।