ঢাকাWednesday , 19 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভা


August 19, 2020 9:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা খাদ্য বান্ধব কমিটির আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা খাদ্য কর্মকর্তা মঈন-উল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক,

সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা ফুড ইন্সপেক্টর হুমায়ূন বাসিদ, সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ মো. মাসুদুর রেজা, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান প্রমুখ। সভায় সরকারি নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই পূর্বক খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাউল বিক্রয় ও বিতরণের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য বান্ধব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।