ঢাকাTuesday , 18 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিএনপি নেতাদের নামে আওয়ামী লীগ নেতার মামলা


August 18, 2020 9:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে শ্যামনগরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান কোবির, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির আলী, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি নেতা আবদুর রশিদ ঢালী, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, শ্যামনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু, সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান, কাশিমাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গফফার মিঠু, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম আবু বক্কর, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম বেলাল, আনিসুর রহমান, আল মামুন, আব্দুর রহিম, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল কাইয়ুম সহ ১৫/১৬ জন ব্যক্তি পারস্পরিক যোগাযোগে জাতীয় শোক দিবস অনুষ্ঠানের প্রতি অবমাননা করে উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্তে¡ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে অবজ্ঞা করে অনুষ্ঠানসমূহে নাশকতা ও অস্থিতিশীল করার প্রয়াসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি আরোগ্য দীর্ঘায়ু প্রার্থনার আড়ালের জন্মদিন অনুষ্ঠান পালনে লিপ্ত ছিল।

যা রাষ্ট্রীয় নির্দেশনাকে অবজ্ঞার শামিল। শুধু তাই নয় মসজিদের অভ্যন্তরে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সহ ব্যানার লাগিয়ে জমায়েত হয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করে মসজিদের পবিত্রতা নষ্ট করে ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ঘৃণ্য অপপ্রচারের ধর্মীয় উত্তেজনার সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, ‘এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আইন শৃঙ্খলা অবনতি ঘটনায় শ্যামনগর থানায় মামলা রেকর্ড হয়েছে। মামলা নাম্বার ২৩’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।