ঢাকাMonday , 17 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান


August 17, 2020 8:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনাকালীন সময়ে সকল প্রতিক‚লতা উপেক্ষা করে তীব্র ঝুঁকি নিয়ে ফ্রন্ট-লাইনের যোদ্ধা হিসেবে কর্মরত গণমাধ্যম কর্মীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে পিপিই সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের পক্ষ থেকে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের হাতে এসকল স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

স্বাস্থ্য সুরক্ষা উপকরণের মধ্যে ২ পিস পিপিই (গাউন), ২০ জোড়া সার্জিক্যাল হ্যান্ড গøাভস, ১০০ পিস সার্জিক্যাল ফেস মাস্ক এবং দুইটি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। এ সকল স্বাস্থ্য সুরক্ষা উপকরণ গ্রহণকালে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন এই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার জন্য দেবহাটা এরিয়া প্রোগ্রাম কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে গণমাধ্যম-কর্মীরা অন্যতম ফ্রন্ট-লাইনের যোদ্ধা হিসেবে অত্যন্ত ঝুঁকির মধ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সার্বক্ষণিক সংবাদ সংগ্রহ সহ মানুষের পাশে থেকে কাজ করছে গণমাধ্যম কর্মীরা।

এমন পরিস্থিতিতে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করে দেবহাটা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়িয়ে সেবাধর্মী কাজের এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছে। দেবহাটা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি উপকরণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের ওয়ার্ল্ড ভিশন এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার ও প্রোগ্রাম অফিসার পল ভক্ত মÐল এবং সুশীলনের প্রোজেক্ট অফিসার রাসেল আহমেদ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মার্টিন টিটু সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।