ঢাকাFriday , 14 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় কৃষকলীগের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা


August 14, 2020 9:40 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে পাটকেলঘাটায় শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা কৃষকলীগের উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৫টায় সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাটকেলঘাটা পাচরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

তালা উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ইন্দ্রজিৎ সাধুর নেতৃত্বে ও সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা করেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. শেখ আব্দুস সামাদ, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহমুদুর রহমান পলাশ, তালা উপজেলা কৃষকলীগের আহŸায়ক মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, যুগ্ম আহŸায়ক শংকর দাশ, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শাহীন। এ সময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা নজরুল ইসলাম, আফতাব মোড়ল, মোহাম্মদ আলী, নাজমুল হাসান মিঠু, জিল্ল্র রহমান বাবলু সহ কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।