ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় আম্পানে ও বন্যায় আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও জামা কাপড় বিতরণ করেছে জেলা ছাত্রসমাজ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার আশাশুনি সদর ইউনিয়ন, আনুলিয়া ইউনিয়ন ও প্রতাপনগর ইউনিয়নে কয়েক’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। সামাজিক সংগঠনের (আহার, বরিশাল) এর প্রধান উদ্যোক্তা আল-আমিন হাওলাদার ও আহার সদস্য বৃন্দদের সহযোগিতায় জেলা ছাত্রসমাজের সভাপতি কায়সারুজ্জমান হিমেল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, ছাত্রসমাজ নেতা রিমন, আশাশুনি উপজেলা ছাত্রসমাজ ও উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীদের নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
