ঢাকাTuesday , 11 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝিকরগাছায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


August 11, 2020 9:20 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩ টার দিকে যশোর-বেনাপোল মহা-সড়কের ঝিকরগাছার বেনেয়ালী গির্জার সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার মাহবুবুর হকের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় (২৫) ও আরোহী যশোর শহরের মিশনপাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস (৩০)। নাভারন হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ টিটু বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে বেনাপোল থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন মুশফিক মাহবুব প্রিয় ও কাব্য দাস। বেলা ৩ টার দিকে ঝিকরগাছার বেনেয়ালি গির্জার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।