নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতির কারণে আশাশুনিতে অনাড়ম্বর পূর্ণ পরিবেশে শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আশাশুনি সদর রাস মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে করোনা ভাইরাস জনিত বাধ্যবাধকতা অনুসরণ করে স্বল্প পরিসরে জন্মাষ্টমীর পূজা পার্বণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ইত্যাদি। পূজা পরিচালনা করেন ঠাকুর পবিত্র চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কালিপদ রায়, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, কোষাধ্যক্ষ বরুন চন্দ্র মন্ডল, সহ-কোষাধ্যক্ষ কৃষ্ণপদ মন্ডল, সদর মন্দিরের সভাপতি দীপন মন্ডল, শান্তি লাল শাহানী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
