নিজস্ব প্রতিনিধি : বাদশা আকবর মোল্ল্যা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মেধাবী ও দারিত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা, মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকালে পারুলিয়া গোরুরহাটস্থ সংস্থাটির কার্যালয়ে উক্ত আর্থিক সহায়তা, মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সহায়তা তুলে দেন সংগঠনের উপদেষ্টা আব্দুল বারী মোল্ল্যা, উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক এন্তাজ আলী, ব্যাংকার তপন কুমার মন্ডল, হায়াত আলী মাস্টার ও সংস্থার বর্তমান সভাপতি দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
