ঢাকাSaturday , 8 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মদিন পালিত


August 8, 2020 9:02 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ আগস্ট) বিকেলে পৌর সদরের পশুহাট মোড় সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

সভায় সিনিয়র সহ-সভাপতি মাস্টার খায়বার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কালাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মাস্টার আজিজুর রহমান, আনছার আলী, মাস্টার হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, কাউন্সিলর মফিজুল ইসলাম, কাউন্সিলর মেজবাহউদ্দীন দিলু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রহিমা বেগম কাজল, ছাত্রলীগ নেতা নাঈমসহ আ’লীগ নেতৃবৃন্দ।

শোকের মাসে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাও. রফিকুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।